সহায়তা কেন্দ্র
ময়মনসিংহ সিটি কর্পোরেশন
সাহায্য ও সাধারণ জিজ্ঞাসা (FAQ)
ময়মনসিংহ সেবা ব্যবহারের নিয়মাবলী ও সচরাচর জানতে চাওয়া প্রশ্নগুলোর উত্তর।
Mymensingh Sheba কোন কোন এলাকায় সেবা দেয়?
আমরা শুধুমাত্র ময়মনসিংহ সিটি কর্পোরেশন (MCC) এলাকার ভেতরে সেবা পরিচালনা করি।
বাসা ভাড়ার ক্ষেত্রে প্ল্যাটফর্ম ফি কীভাবে নির্ধারিত হয়?
মেস বা সিট ভাড়ার ক্ষেত্রে প্ল্যাটফর্ম ফি ৳৫০। বাসা ভাড়ার ক্ষেত্রে: ১০,০০০ টাকা পর্যন্ত ৳১০০, ১০,০০১ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত ৳২০০ এবং ২০,০০০ টাকার ঊর্ধ্বে ৳৪০০। এই ফি তালিকা ও রসিদে সম্পূর্ণ স্বচ্ছভাবে প্রদর্শিত হয়।
কাজের বুয়া ও ইলেক্ট্রিশিয়ান সেবা কারা পরিচালনা করেন?
কাজের বুয়া, ইলেক্ট্রিশিয়ান, প্লাম্বার ও বাসা পাল্টানো সেবা প্ল্যাটফর্মের অ্যাডমিন টিম সরাসরি যাচাই ও পরিচালনা করে থাকেন।
রক্তদাতার ফোন নম্বর কীভাবে দেখা যায়?
রক্তদাতার ফোন নম্বর কোথাও লেখা হিসেবে দেখানো হয় না। অনুমোদিত রক্তদাতার কার্ড বা “কল করুন” বাটনে চাপ দিলে সরাসরি সেই রক্তদাতার নম্বরে কল চলে যায় — আগে কোনো অনুরোধ পাঠাতে হয় না। রক্ত ক্রয়-বিক্রয় কঠোরভাবে নিষিদ্ধ।

